Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 06:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মার্কিন প্রতিরক্ষা বিভাগ সোমবার জানিয়েছে, তারা অভিবাসন কর্মকর্তাদের সহযোগিতায় মেক্সিকোর সাথে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে আরো প্রায় ৩২০ সৈন্য মোতায়েন করবে। খবর এএফপি’র।

এসব সৈন্য সক্রিয়ভাবে দায়িত্ব পালন করা ২ হাজার ৯শ’ সামরিক সদস্যের সাথে যুক্ত হবে। এছাড়া বর্তমানে ন্যাশনাল গার্ডের ২ হাজার সদস্য সীমান্তে মোতায়েন রয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ ৩২০ সৈন্য মোতায়েন করা হবে।

পেন্টাগন মুখপাত্র লে: কর্নেল জেমি ডেভিস বলেন, এসব সৈন্য অভিবাসীদের পরিবহনে সহযোগিতা করবে। এর পাশাপাশি তারা নিরাপত্তা হেফাজতে থাকা অভিবাসীদের কল্যাণের বিষয়টি দেখভাল করবে।

(এমআইআর/ ৩০ এপ্রিল ২০১৯)