Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 23:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিয়ানমারে পানি উৎসব চলাকালে ১৪ জনের প্রাণহানি ও ১৫২ জন আহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) এ ঘটনা ঘটে।

সোমবার (১৭ এপ্রিল) দেশটির এক কর্মকর্তা বিবিসিকে এ তথ্য জানান।

মিয়ানমারের পত্রিকা মিয়ানমার আলিন ডেইলি জানায়, গত বৃহস্পতিবার থেকে রবিবার ঐতিহ্যবাহী পানি উৎসব চলে। এসময় মাতাল অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরি, দলবদ্ধভাবে মারামারি সংক্রান্ত ১৪৭টি ঘটনা ঘটেছে।

গত বছর মিয়ানমারে পানি উৎসবে মোট ৩৬ জনের প্রাণহানি ও ৩১৬ জন আহত হয়েছিল।

সূত্র : বাসস

(এসএএম/ ১৭ এপ্রিল ২০১৭)