Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 07:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ভবিষ্যতে কোনো দূর্বল ও পঁচা কোম্পানি যেন পুঁজিবাজারে না আসতে পারে, সেদিকে নজর দেওয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও ডিএসইর ট্রেকহোল্ডার কাজী ফিরোজ রশীদ।

তিনি বলেন, গত ৭ বছরে দূর্বল ও পঁচা কোম্পানি আনা হয়েছে। সেগুলো আবার বিনিয়োগকারীদের খাওয়ানো  হয়েছে। সেসব কোম্পানিতে অনেকের পুঁজি হারিয়ে গেছে। কিন্তু কারা এসব পঁচা কোম্পানিকে পুঁজিবাজারে এনেছে। এ জন্য কারা দায়ী। এদেরকে খুঁজে বের করার জন্য আপনি (অর্থমন্ত্রী) একটি কমিশন গঠন  করুন। একইসঙ্গে  ভবিষ্যতে কোন পঁচা কোম্পানি যাতে পুজিবাজারে না আসে, সেদিকে বিএসইসির চেয়ারম্যানকে নজর দেওয়ার জন্য আহ্বান করেছেন তিনি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) হোটেল প্যান প্যাফিক সোনারগাঁওয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্মল ক্যাপ মার্কেট (এসএমই) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কাজী ফিরোজ রশীদ বলেন, শেয়ারবাজারের অব্যাহত পতনে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে এসেছে। কিন্তু কেনো তাদেরকে রাস্তায় নামতে হলো। এর জন্য কারা দায়ী। তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা কোন ছেলে খেলা না।

তিনি বলেন, ডি-মিউচ্যুয়ালাইজেশনের মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজার আন্তর্জাতিক মানের হবে বলে সাবেক অর্থমন্ত্রী বলতেন। কিন্তু তার কতটা হয়েছে। আর সেই ডিমিউচ্যুয়ালাইজেশনের মাধ্যমে আমাদেরকে ২৫ শতাংশ শেয়ার বেঁচতে বাধ্য করা হল। প্রতিটি ২২ টাকা করে বিক্রিতেও বাধ্য করা হল। পৃথিবীর কোন দেশে এভাবে শেয়ার বিক্রিতে বাধ্য করা করা হয়। এছাড়া শেয়ার বিক্রির সেই টাকাও এখন শেয়ারবাজারে বিনিয়োগে বাধ্য করা হচ্ছে। বাজারের বর্তমানে অবস্থায় বিনিয়োগ করলে, সেটা আবার হারিয়ে যাবে। এমনিতেই ব্রোকারেজ হাউজ বন্ধ করার উপায়।

বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন, টাকাতো এমনিতেই বিদেশে পাঁচার করা হয়। এর চেয়ে ভালো আপনি (অর্থমন্ত্রী) কালো টাকা শেয়ারবাজারে আনার সুযোগ করে দেন। একটা ব্লকে ওইসব টাকা ৪-৫ বছর শেয়ারবাজারে বিনিয়োগের ব্যবস্থা করা যেতে পারে।

(এসএএম/ ০১ মে ২০১৯)