Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 11:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজার থেকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া হোটেল রয়েল চিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের আইপিওতে চাঁদা গ্রহণ প্রক্রিয়া চলছে।

আগামীকাল (৬ মে) সোমবার কোম্পানিটির চাঁদা সংগ্রহের এ সময় শেষ হবে। এর আগে গত ২৩ এপ্রিল কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহন শুরু হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানিটিকে প্রতিটি ১০ টাকা ইস্যু মূল্যে ১.৫ কোটি শেয়ার প্রাথিমক গণ প্রস্তাবের মাধ্যমে ইস্যু করার অনুমোদন দেয় দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৫ কোটি টাকার পুঁজি উত্তোলন করবে। এই অর্থ দিয়ে কোম্পানিটি রিসোর্টের বিভিন্ন কক্ষের ইনটেরিয়র, ফিনিশিং ও আসবাবপত্র ক্রয়, জমি ক্রয় এবং আইপিও বাবদ খরচ করবে।

এর মধ্যে বিভিন্ন কক্ষের ইনটেরিয়র, ফিনিশিং ও আসবাবপত্র ক্রয় বাবদ খরচ হবে ১০ কোটি ৬৮ লাখ ২৭ হাজার টাকা, জমি ক্রয় বাবদ খরচ হবে ২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা এবং আইপিও বাবদ খরচ হবে ১ কোটি ৬৫ লাখ ১২ হাজার টাকা।

৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছর অনুযায়ী, কোম্পানির নিট সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ৪৮ পয়সা। বিগত ৩ বছরের আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড়ে ইপিএস হয়েছে ৪১ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

(এসএএম/ ০৫ মে ২০১৯)