Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 03:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: হজ নিবন্ধনের সময় ২৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়।সোমবার হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরে হজে যেতে ইচ্ছুক প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, বলা হয়েছিল বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালে প্রাক-নিবন্ধিত অবশিষ্ট হজযাত্রীরা এবং চলতি ২০১৭ সালে প্রাক-নবন্ধিত হজযাত্রীদের মধ্যে যাদের ক্রমিক নং ১,৪০,৯৯৫ থেকে ২,১৭,২৮৮-এর মধ্যে রয়েছে তাদেরকে সোমবার বিকেল ৫টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

তাছাড়াও কোনো প্রাক-নিবন্ধিত (সর্বশেষ ক্রমিক নম্বর ২,১৭,২৮৮) হজযাত্রী আজ সোমবার বিকেল ৫টার মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হলে জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ হিজরির (২০১৭ খ্রি.) অনুচ্ছেদের ৩.১.৮ অনুযায়ী পরবর্তী অপেক্ষমান তালিকা হতে ক্রম অনুযায়ী কোটার সমসংখ্যক প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুককে নিবন্ধনের জন্য আহ্বান করা হবে।

এক্ষেত্রে ২,১৭,২৮৮ ক্রমিকের মধ্যে যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন, তাদের ২০১৭ সালের হজের জন্য নিবন্ধনের আর সুযোগ থাকবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছিল।

 

(ইউএম/ ১৭ এপ্রিল ২০১৭)