Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 11:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২০১৯ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছে বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। শিক্ষার্থীরা ৮ মে থেকে আবেদন করতে পারবে। চলবে ১৩ জুন পর্যন্ত।

মঙ্গলবার ব্যাংকটির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়, ডাচ-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

শিক্ষার্থীরা http://app.dutchbanglabank.com/DBBLScholarship এই লিঙ্ক থেকে আবেদন করতে পারবে।

(এসএএম/ ০৭ মে ২০১৯)