
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বন্ডটির ধরণ হবে নন কনভার্টেবল সাব অর্ডিনেটেড। এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাংকটি টায়ার-২ ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে।
নিয়মানুযায়ী, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিলেই এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করবে প্রিমিয়ার ব্যাংক।
(এসএএম/ ০৮ মে ২০১৯)