Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 09:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর কৌন্ধারপাড়া ও সবুজপাহাড় কলেজ এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

নরসিংদী হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান জানান, সকালে ভৈরব থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথে শিবপুর সবুজপাহাড় কলেজ এলাকায় ওই বাসটি দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া শিবপুরের কৌন্ধারপাড়া এলাকায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

(এসএএম/ ০৯ মে ২০১৯)