Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 22:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে।  স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

বুধবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনার কবলে পড়ে।

মিয়ানমারের স্থানীয় দৈনিক মিয়ানমার টাইমস দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এস২-এজিকিউ-বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ ফ্লাইটের পাইলটসহ আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে বিমান ছিটকে পড়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

দুর্ঘটনার কবলে পড়া বিমান বাংলাদেশের ফ্লাইটটিতে মোট ৩২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে পাইলটসহ চারজন আহত হয়েছেন।

(এমআইআর/ ০৯ মে ২০১৯)