
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: বন্দর নগরী চট্টগ্রামে তিন দিনব্যাপী পোশাক প্রদর্শনী শুরু হয়েছে।
শুক্রবার চট্টগ্রাম নগরীর নগরীর ৬ সার্সন রোডের ফটোব্যাংক (পূর্বের হাটখোলা) গ্যালারিতে এ প্রদর্নী শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট) কামরুন মালেক, চট্টগ্রাম উইমেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ও সাংবাদিক ডেইজি মওদুদ।
প্রদর্শনী উদ্বোধন করে কামরুন মালেক বলেন, ক্রেতাদের চাহিদা ও পছন্দের কথা বিবেচনা করে নিত্যনতুন ধারার পোশাক তৈরিতে গুরুত্ব দিয়ে থাকে ডলস্ হাউস। তাদের ডিজাইনে রয়েছে বৈচিত্র্য। ডিজাইনার আইভি হাসান সব সময় নারী-পুরুষের রুচির কথা চিন্তা করে পোশাকের ডিজাইন করে থাকেন। যেখানে প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের নতুন রূপ প্রাধান্য পায় বরাবর, যা সবার কাছে আকর্ষণীয়।
সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে ১২ মে পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
(এমএ/এসএএম/ ১১ মে ২০১৯)