Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 07:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: শেষ ওভারের নাটকীয়তায় চেন্নাইকে ১ রানে হারিয়ে চতুর্থবারের মতো আইপিএল চ্যাম্পিয়নশিপের মুকুট পরল মুম্বাই ইন্ডিয়ান্স।

রবিবারের ফাইনালে তারা গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিতেছে শেষ বলে। তাতে রেকর্ড চারবার এই শিরোপা জিতলো মুম্বাই। এর আগে তারা চ্যাম্পিয়ন হয় ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে।

হায়দরাবাদে আগে ব্যাট করতে নেমে কিয়েরন পোলার্ডের ব্যাটে ৮ উইকেটে ১৪৯ রান করে মুম্বাই। এরপর শেন ওয়াটসনের দুরন্ত এক ইনিংসে জয়ের সম্ভাবনা জাগায় চেন্নাই। কিন্তু শেষ ওভারে আর পেরে ওঠেনি তারা। ২০ ওভারে ৭ উইকেটে চেন্নাই করে ১৪৮ রান।।

শেষ ওভারে ৯ রান দরকার ছিল চেন্নাইয়ের। ক্রিজে ওয়াটসনের সঙ্গে ছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু ৪ রান দূরে থাকতে চতুর্থ বলে দুটি রান নিতে গিয়ে রানআউট হন ওয়াটসন। ৫৯ বলে ৮ চার ও ৪ ছয়ে ৮০ রান করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। নেমেই শারদুল ঠাকুর দুটি রান নিলে ম্যাচের উত্তেজনা গড়ায় শেষ বলে, দরকার ছিল ২ রান। কিন্তু লাসিথ মালিঙ্গার ইয়র্কারে শারদুল এলবিডাব্লিউ হলে শ্বাসরুদ্ধকর জয় পায় মুম্বাই।

এর আগে মুম্বাইয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। তবে পোলার্ড ২৫ বলে তিনটি করে চার ও ছয়ে ৪১ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এনিয়ে চারবার ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও মুম্বাই। ২০১৩ ও ২০১৫ সালের পর টানা তৃতীয়বার শিরোপার লড়াইয়ে তাদের হারালো মুম্বাই।

(এমআইআর/ ১৩ মে ২০১৯)