Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 12:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ভোলা প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া বাজারে মেহেদী হাসান নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে ইউপি মেম্বার মাকসুদ রানার বিরুদ্ধে।

জানা গেছে, গত ১৪ মে সন্ধায় পশ্চিম ইলিশা জাঙ্গালিয়া বাজারে এক বিচার সভায় পাশথেকে ভিক্টিম এর পক্ষে কথা বলায় পশ্চিম ইলিশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সরদার বাড়ির বাসিন্দা শাহে আমল বেপারীর ছেলে মেহেদী হাছানের উপর চরাও হয় একই এলাকার বর্তমান ইউপি সদস্য মাকসুদ রানা।একপর্যায়ে মেহেদীর উপর হামলা করে তার মাথা ফাটিয়ে দেয়।

স্থানীয়রা আহত মেহেদীকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। আহত মেহেদী ভোলা সদর হাসপাতালে পুরুষ সার্জারী ওয়ার্ডের ৩৫ নাম্বার বেডে চিকিৎসারত।

এঘটনায় আহত মেহেদীর ভাই ব্যবসায়ী মনির জানান, বাজারে মেম্বার মাকসুদ এর অধিনে বিচার চলা অবস্থায় আমার ভাই তার বন্ধুর পক্ষে কথা বলায় মাকসুদ মেম্বার তার উপর রেগে ওঠে এবং তাকে ধাওয়া দিয়ে আমার দোকানে নিয়ে আসে।এক পর্যায়ে মাছ বিক্রির ডালার চকি দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে। এতে আমার ভাইর মাথায় গুরুতর জখম হয় এবং তাৎনিক মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য মাকসুদ রানার উপর এলাকাবাসির একাধিক অভিযোগ রয়েছে। এই বিষয়ে অভিযুক্ত মেম্বার মাসুদ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সে সামনাসামনি ঘটনার বিবরন দেওয়ার কথা বলে মোবাইল ফোন রেখে দেন। এরপর  থেকে একাধিক বার চেষ্টার পরেও তার মুঠোফোনে বন্ধ পাওয়া যায়।  আহত মেহেদীর ভাই মনির জানান, এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমরা মামলা করবো।

(এমটি/এসএএম/ ১৫ মে ২০১৯)