Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 12:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ও ভ্রমণ পিপাসুদের একই ছাদের নিচে আনতে রাজধানীতে শুরু হচ্ছে ‘বিমান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’।

সোমবার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিনদিনব্যাপী এ মেলা শনিবার পর্যন্ত চলবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মেলার উদ্বোধন করবেন। দেশের সর্ববৃহৎ এ আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পন্সর হিসেবে আছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান সূত্র জানায়, মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টলে ছয়টি আন্তর্জাতিক রুটের প্লেন টিকিটে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এসব রুট হচ্ছে- ব্যাংকক, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কলকাতা ও কাঠমান্ডু।

ঢাকা-ব্যাংক-ঢাকা রুটে ১৯ হাজার ৭৫০ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকায় ২৪ হাজার ২৭৫ টাকা, ঢাকা-ইয়াংগুন-ঢাকা ২২ হাজার ৫৪০ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ১৮ হাজার ৬৫৫ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ১১ হাজার ৭৮০ টাকা এবং ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ১৪ হাজার ৭১৫ টাকায় রিটার্ন টিকিট পাওয়া যাবে বিমান স্টলে।

টিকিট কেনার দিন থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে ভ্রমণে যেতে পারবেন বিদেশ ভ্রমণেচ্ছুকরা। প্রতিদিন সকাল ১০টায় শুরু হওয়া মেলা রাত ৮টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে।

(এসএএম/ ১৮ এপ্রিল ২০১৭)