
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: হঠাৎ করেই মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। আগামী ৮ জুন নির্বাচনের জন্য সংসদে প্রস্তাব আনবেন বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির।
এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী মে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করেছেন। ফলে তার এই ঘোষণা অনেককেই অবাক করবে।
উল্লেখ্য, ব্রিটেনে বর্তমান সংসদের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত।
(এসএএম/ ১৮ এপ্রিল ২০১৭)