Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 01:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাজধানীসহ সারাদেশের বাজারে পাস্তুরিত (তরল) দুধ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদফতরসহ সংশ্লিষ্টদের এ পরীক্ষা করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন।

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির (এনএফএসএল) গবেষণায় গাভীর দুধে সহনীয় মাত্রার চেয়ে বেশি কীটনাশক ও নানা ধরনের অ্যান্টিবায়োটিকের উপাদান পাওয়া সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌস।

শাহনীলা ফেরদৌসি হাইকোর্টকে জানান, নির্ধারিত সময়ে দুধে সীসা থাকার প্রতিবেদন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এসব দুধ এবং দইয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে ঢাকা এবং এর আশপাশের এলাকা থেকে।

এদিকে কোন কোন প্রতিষ্ঠানের দুধে মাত্রাতিরিক্ত সীসা আছে তা জানতে চেয়ে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

(এমআইআর/ ২১ মে ২০১৯)