Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 11:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: স্বতন্ত্র পরিচালক ব্যতিত অন্যসব উদ্যোক্তা/পরিচালকেরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারন ছাড়া সংশ্লিষ্ট কোম্পানির বোনাস শেয়ারসহ কোনভাবে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২১ মে) কমিশনের ৬৮৭তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মো. মো: সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিএসইসি জানিয়েছে, স্বতন্ত্র পরিচালক ব্যতিত উদ্যোক্তা/পরিচালকদের সম্মিলিত ৩০ শতাংশ শেয়ার ধারনে ব্যর্থ কোম্পানিগুলোকে নিয়ে উভয় স্টক এক্সচেঞ্জে ট্রেডিং বোর্ডে পৃথক একটি ক্যাটাগরি গঠন করবে।

আর ৩০ শতাংশ শেয়ার ধারন ছাড়া সংশ্লিষ্ট কোম্পানি রাইট শেয়ার, আরপিও, একত্রীকরন করার ক্ষেত্রে অযোগ্য হবে। পাশাপাশি উল্লেখিত পরিমান শেয়ার ধারন ছাড়া কোন পরিচালক এবং উদ্যোক্তা ওই কোম্পানির শেয়ার বিক্রয় বা হস্তান্তর বা বন্ধক রাখতে পারবে না।

এদিকে কোন পরিচালকের ২ শতাংশ শেয়ার ধারনে ব্যর্থতার কারনে শূণ্য পদে ২ শতাংশ শেয়ার ধারন করে এমন শেয়ারহোল্ডারদের মধ্য হতে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে পূরণ করতে হবে। আর কোন কোম্পানি বা প্রতিষ্ঠান, কোন তালিকাভুক্ত কোম্পানির প্রতি অন্যুন ২ শতাংশ শেয়ার ধারনের জন্য উক্ত কোম্পানি ব্যক্তিকে ওই তালিকাভুক্ত কোম্পানির জন্য পরিচালক মনোনীত করতে পারবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুঁজিবাজারে অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য শীঘ্রই পরিচালকদের শেয়ার ধারন নিয়ে একটি নতুন নোটিফিকেশন জারি করবে কমিশন।

(এসএএম/ ২১ মে ২০১৯)