Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 23:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে ‘রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২২ মে, ২০১৯ বুধবার অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন।

রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন রূপায়ন সিটি জামে মসজিদের খতিব শাইফ মুহাম্মদ জামাল উদ্দীন।

সভায় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, এস এম জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা, শাব্বির আহমেদসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২২ মে ২০১৯)