Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 00:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ‘বিশ্বসেরা ইসলামিক ব্যাংক সিবাফি অ্যাওয়ার্ড ২০১৯’ এককভাবে অর্জন করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

বিশ্বব্যাপী ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন জেনারেল কাউন্সিল ফর ইসলামিক ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স (সিবাফি) ব্যাংকটিকে এ স্বীকৃতি দিয়েছে।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে উদ্ভাবনী বিনিয়োগের জন্য ইসলামী ব্যাংককে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গত ১৩ মে সৌদি আরবের জেদ্দায় সিবাফির ১৯তম বার্ষিক সাধারণ সভায় সিবাফির বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান শেখ সালেহ্ আব্দুল্লাহ্ কামেল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এর নিকট এ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।

এসময় সিবাফির বোর্ড অব ডাইরেক্টরসের ডেপুটি চেয়ারম্যান আবদ-ইল হামিদ আবু মুসা, মহাসচিব আবদেলিলাহ বেলাতিক, ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ডা. তানভীর আহমেদ এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে. কিউ. এম. হাবিবুল্লাহ্, এফসিএস উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপী ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর দৃষ্টান্তমূলক কার্যক্রমের স্বীকৃতি, উপস্থাপনা ও এ ধরনের কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতি বছর সিবাফি একটি প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড প্রদান করে।

(এসএএম/ ২২ মে ২০১৯)