Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 12:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: দেশের বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়িদের সবচেয়ে বড় সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী মাহবুবুল আলম।

এ নিয়ে চতুর্থবারের মতো সংগঠনটির সভাপতি নির্বাচিত হলেন তিনি।

গত সোমবার চট্টগ্রাম চেম্বারের নতুন নির্বাচিত পরিচালকদের সভায় মাহবুবুল আলমকে টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত করা হয়। এর আগেও তিন মেয়াদে চট্টগ্রাম চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

মাহবুবুল আলম খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও আলম ট্রেডিং করপোরেশনের চেয়ারম্যান।

(এমএ/এসএএম/ ২২ মে ২০১৯)