Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 23:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)  এর নবনিযুক্ত চেয়ারম্যান ড. সুলতান আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতৃবৃন্দ।

রবিবার (২৬ মে) দুপুরে রাজউক কার্যালয়ে তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন এবং রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ এ সাক্ষাতে অংশ নেন।

এসময় রিহ্যাব নেতৃবৃন্দ রাজউক চেয়ারম্যানের সাথে আবাসন খাতের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। নেতৃবৃন্দ আশা করেন নতুন চেয়ারম্যানের নেতৃত্বে রাজউকের কার্যক্রম আরো গতিশীল হবে।

উল্লেখ্য, রাজউক চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা আব্দুর রহমানের মেয়াদ গত ১৪ মে শেষ হয়। এরপর বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড.সুলতান আহমেদ রাজউকে আব্দুর রহমানের স্থলাভিষিক্ত হন।

(এসএএম/ ২৬ মে ২০১৯)