Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 12:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর মাধবদীতে কর্মস্থল থেকে ডেকে নিয়ে সজিব (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্রৃত্তরা। নিহত সজিব মাধবদী পৌর শহরের উত্তর বিরামপুর এলাকার হযরত আলীর ছেলে ও আহত সুমন একই এলাকার বাসিন্দা সিলেটের ফজলুল হকের ছেলে।   এ ঘটনায় সুমন নামে অপর একজন আহত হয়েছে বলে জানান পুলিশ।

কর্মস্থলের বরাত দিয়ে নিহতের স্বজনরা জানান, শনিবার রাত ৮ টার দিকে সজিবকে ভগিরথপুর এলাকার নিলা ডায়িং থেকে তার বন্ধু সুমন মোবাইল ফোনে কল করে ডেকে নেয়। সজিব ফোন পেয়ে  মেহেরপাড়া ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় স্বাক্ষাৎত করে। রাত সাড়ে ৯টায় দিকে সেখানে তার সাথে থাকা বন্ধু নামধারী কয়েকজন দুর্রৃত্তের সাথে সজিবে কথা কাটাকাটি হয়। এক পযায়ে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত যখম করে পালিয়ে যায়। এসময় সুমন বাধা দিলে  তাকেও ছুরিকাঘাত করে গুরুতর অবস্থায়  ফেলে রেখে যায়।

পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সজিবের মৃত্যু হয়। সুমন  আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, নিহত সজিবের লাশ রাতেই ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে রবিবার নিহতর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় হবে।

(এসএইচআর/এসএএম/ ২৬ মে ২০১৯)