Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 11:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী সদর উপজেলার টাউয়াদী কল্যাণ সমিতির উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষদের সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকালে টাউয়াদী ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া।

এসময় প্রতিবছরের মতো এবারও স্থানীয় সুবিধা বঞ্চিত দুই নারীকে ২টি সেলাই মেশিন, দুইজনকে ৫ হাজার করে ও ২০ জনকে ১ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়।

টাউয়াদী কল্যাণ সমিতির আহবায়ক বুরুজ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, সময় টেলিভিশনের নরসিংদীর স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, নরসিংদী জজকোর্টের আইনজীবী নাদিম হোসেন খান, এডভোকেট জসিম উদ্দিন, সংগঠনের সদস্য জাকির হোসেন ভূঁইয়া, মামুন ভূঁইয়া, সজল মিয়া, আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(এসএইচআর/এসএএম/ ২৬ মে ২০১৯)