Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 11:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেট থেকে এক কিশোরী (১২) ও এক কন্যা শিশুর (৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মে) রাত ৮টায় অজ্ঞাতনামা এই মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় মেঘনা নদীর পাড়ের কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেটের ভেতরে দুই মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ টয়লেটের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করলেও তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, নরসিংদী থেকে ব্রা‏হ্মনবাড়িয়ার বাঞ্চারামপুরসহ অন্যান্য স্থানে লঞ্চ চলাচল করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্যকোথাও শ্বাসরোধ করে হত্যা শেষে মরদেহ দুটি এখানকার টয়লেটে ফেলে গেছে হত্যাকারীরা।পরিচয় শনাক্ত এবং তদন্ত ও ময়নাতদন্ত শেষে রহস্য উদঘাটন করা হবে।

(এসএইচআর/এসএএম/ ২৬ মে ২০১৯)