Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 12:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: পবিত্র মাহে রমজান  উপলক্ষে রোজাদার ও পথচারীদের মধ্যে উন্মুক্ত শরবত বিতরণ করেছে মানবতা সংগঠন নামের একটি সংগঠন ।

সোমবার সন্ধ্যা ৬ টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার চৈতাব ড্রিম হলিডে পার্কের সামনে এ উন্মুক্ত শরবত বিতরণ করা হয়।

মানবতা সংগঠনের আহ্বায়ক রাকিবুল ইসলাম আসিফ এলাকার যুবকদের নিয়ে আত্মমানবতার সেবায় রোজাদার পিপাসু মানুষের পিপাসা নিবারনের জন্য এ উদ্যোগ  নেন।

এছাড়া এই সংগঠনের পক্ষ থেকে মানবতার দেয়াল নামে একটি দেয়াল উন্মুক্ত করে দিয়েছেন। দেয়ালে হত দরিদ্র মানুষেরা তাদের প্রয়োজন মোতাবেক এখান থেকে কাপড় নিয়ে যাচ্ছেন আর স্বাবলম্বী যারা সামথ অনুযায়ী   স্ব-উদ্যোগে হতদরিদ্রদের জন্য পাশের ওয়ালে কাপড় টানিয়ে রেখে যাচ্ছেন ।এলাকাবাসী জানায় , আত্মমানবতার সেবায় এই সংগঠনটি  ইতোমধ্যে এলাকায় বেশ সুনাম কুড়িয়েছে।

(এসএইচআর/এসএএম/ ২৮ মে ২০১৯)