Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 02:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রাইভেট প্লেসমেন্ট আইনের কতিপয় ধারা সংশোধন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক্ষেত্রে আইপিও এবং তালিকাভুক্ত ব্যতিত অন্য সকল কোম্পানির ইক্যুয়িটি শেয়ারের মাধ্যমে মূলধন বৃদ্ধির ক্ষেত্রে কমিশনের সম্মতি গ্রহনের যে বাধ্যবাধকতা ছিল, তা থেকে কোম্পানিগুলোকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার কমিশন ৬৮৮তম নিয়মিত সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস -২০১৫ এর কতিপয় সংশোধনীতে অনুমোদন করেছে বিএসইসি। যা শিগগিরই জনমত গ্রহনের জন্য প্রকাশ করা হবে।

সংশোধনীতে বলা হয়েছে, আইপিও এবং তালিকাভুক্ত কোম্পানি ব্যতিত অন্য সকল কোম্পানির ইক্যুয়িটি শেয়ারের মাধ্যমে মূলধন  ইস্যুর ক্ষেত্রে কমিশনের কোনো সম্মতি গ্রহন করতে হবে না। এ সংক্রান্ত অর্ডিন্যান্সের ধারা ২ ডি এর অধিনে খসড়া প্রজ্ঞাপনটি অনুমোদন করেছে কমিশন।

এই সংশোধনীর ফলে পূর্বের জারিকৃত  ৯ টি প্রজ্ঞাপন / আদেশ বাতিল করা হবে এবং একটি প্রজ্ঞাপন সংশোধিত আকারে জারি করা হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন/ আদেশ শিগগিরই ইস্যু করা হবে বলে জানিয়েছে বিএসইসি।

(এসএএম/ ২৯ মে ২০১৯)