Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 13:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

লালমনিরহাট প্রতিনিধি, বিনিয়োগবার্তা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর আট দিন বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এ ছুটির ঘোষণা দিয়েছে।

জানা গেছে, শনিবার থেকে ৯ জুন পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি- রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় বন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী সাধারণের চলাচল অব্যাহত থাকবে।

বুড়িমারী কাস্টমস সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি ও সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশন যৌথ আলোচনা সভায় শনিবার থেকে ৯ জুন শনিবার ঈদুল ফিতর উপলক্ষে বন্ধের ঘোষণা দিয়ে স্থলবন্দর কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় আমদানি-রপ্তানিকারকদের চিঠি দেওয়া হয়েছে।

(এসএইচ/এসএএম/ ০৩ জুন ২০১৯)