Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 11:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

চট্টগ্রাম প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ভুক্তভোগী জেলেরা।

রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে স্থানীয় এমপি দিদারুল আলম ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে সুরাহা করার অশ্বাস দেন।এরপর  দুপুরের দিকে জেলেরা অবরোধ প্রত্যাহার করে নেয় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় জেলে নেতৃবৃন্দ জানান, সরকার হঠাৎ গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধের নির্দেশ দেন। এ সময়ের জন্য প্রতি জেলে পরিবারকে মাসে ৪০ কেজি করে চাল প্রদানের আশ্বাস দেয় মৎস্য অধিদপ্তর। কিন্তু মাছ ধরা বন্ধে জেলেদের চরম আর্থিক সংকট সৃষ্টি হয়েছে। ইলিশের মৌসুমেই এভাবে মাছ ধরা বন্ধ রাখতে চান না তারা। তাই এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন জেলেরা।

এ ব্যাপারে উত্তর চট্টলা উপকূলীয় মৎসজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশনের সভাপতি লিটন দাস বলেন, জেলেরা যখন মহাজনদের কাছ থেকে চড়া সুদে দাদন নিয়ে ফিশিং বোট ও জাল মেরামত করে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক সে সময়ে ঘোষণা দেওয়া হয় ৬৫ দিন মাছ ধরা বন্ধ। এর আগে এত দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ ছিল না।

সীতাকুণ্ড মডেল থানার ওসির দায়িত্বে থাকা ওসি (ইন্টিলিজেন্স) সুমন বণিক বলেন, জেলেদের মানববন্ধন কর্মসূচির কথা জানলেও মহাসড়ক অবরোধ কর্মসূচির কথা জানা ছিলো না। এ বিষয়ে আমরা জেলেদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

(এমএ/এসএএম/ ০৯ জুন ২০১৯)