Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 18:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

শরীয়তপুর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে পালং উপজেলাকে গ্রীনহাউজ হিসাবে গড়ে তোলার লক্ষকে সামনে রেখে বর্ষা ব্যাপী শিক্ষাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে বেসরকারি সংগঠন গ্রীন ভয়েস অব শরীয়তপুর ও ফ্রেন্ডস পালং।

বর্ষা ব্যাপী শিক্ষাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে সংগঠন দুটি গত ৬ জুন পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়ে এবং ৮ জুন আবু তালেব মাষ্টার হাই স্কুল ও গুড়িপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করে।

সংগঠনের সদস্যরা জানায়, পুরো বর্ষাজুড়ে পালং উপজেলার ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপনের এই কর্মসূচী চলবে। আর মাধ্যমে এই এলাকাকে গ্রীনহাউজ হিসাবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।

(এনজেড/এসএএম/ ১০ জুন ২০১৯)