Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 08:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ব্রিস্টলে বৃষ্টি, বৈরি আবহাওয়া ও মাঠ ভেজা থাকার কারণে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে (স্থানীয় সময় ১টা ৫৭ মিনিটে) দ্বাদশ বিশ্বকাপের ১৬তম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হলো দু’দলকে। এখন ৪ খেলায় বাংলাদেশের পয়েন্ট ৩, সমানসংখ্যক ম্যাচে শ্রীলংকার ৪।

বাংলাদেশ সময় বিকেল ৩টায় (স্থানীয় সময় সকাল ১০টা) ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের টস করার নির্ধারিত সময় ছিলো। আর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়) ম্যাচটি শুরুর নির্ধারিত সময় ছিলো। কিন্তু শেষ পর্যন্ত বৈরি আবহাওয়ার কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেল। মোট তিনবার মাঠ পরিদর্শনে সময় নির্ধারন করেও মাঠে প্রবেশ করতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা। ম্যাচ অফিসিয়ালদের মধ্যে ছিলেন- দুই অন-ফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলব্রো, টিভি আম্পায়ার পাকিস্তানের আলিম দার, ম্যাচ রেফারি নিউজিল্যান্ডের জেফ ক্রো।

শেষ পর্যন্ত বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে গ্রাউন্ড স্টাফদের কথা বলেন ম্যাচের দুই আম্পারয়ার। সাত মিনিটের আলাপ-আলোচনা শেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে (স্থানীয় সময় ১টা ৫৭ মিনিটে) বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

(এমআইআর/ ১২ জুন ২০১৯)