Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 22:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এবার মাত্র ১১ হাজার টাকায় ঘুরে আসতে পারবেন সমুদ্র সৈকত, পাহাড়, বন্যপ্রাণীর প্রাচুর্যে ভরা জাতীয় উদ্যান, আধুনিক শহর থাইল্যান্ডে। ভ্রমন পিপাসুদের জন্য এই সুযোগ দিচ্ছে বাজেট এয়ারলাইন্স থাই লায়ন এয়ার।

আগ্রহীদের আগামী ১৬ জুনের মধ্যে টিকিট বুকিং করতে হবে। আর ভ্রমণ করতে হবে ৩১ জানুয়ারি ২০২০ এর মধ্যে।

থাই লায়ন এয়ারের ওয়েবসাইট https://lionairthai.com/en অথবা যে কোন ট্রাভেল এজেন্সি থেকে টিকিট বুকিংয়ের সেবা পাওয়া যাবে।

এই অফারে ৭ কেজি ওজনের ‘হ্যান্ডলাগেজ’ নেয়া যাবে। তবে অতিরিক্ত লাগেজের জন্য বাড়তি চার্জ প্রযোজ্য।

(এসএএম/ ১২ জুন ২০১৯)