Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 20:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি শক্তিশালী অর্থনীতির জন্য শেয়ারবাজার খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের দেশের শেয়ারবাজারে আমরা সুশাসন দেখতে চাই।

গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয়ে দ্বৈত কর পরিহার করা হবে। পাশাপাশি শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহযোগিতার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ৮৫৬ কোটি টাকার আবর্তনশীল অনুদান অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আগামী ২০১৯-২০ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। তবে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৯৭৮ কোটি টাকা। ফলে বাজেটে ঘাটতি থাকছে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা।

অর্থমন্ত্রীর প্রত্যাশা, তিনি ৬৩ হাজার ৮৪৮ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক সাহায্য পাবেন। অন্যদিকে অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা।

(এসএএম/ ১৪ জুন ২০১৯)