Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 19:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  নরসিংদীর শিবপুরে বাবার চোখের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে বায়েজিদ (৯) নামে এক শিশু পুত্রের করুন মৃত্যু ঘটেছে।

শনিবার সকালে ঢাকা-মনোহরদী সড়কের শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বায়েজিদ উপজেলার দত্তের গাঁও মধ্যপাড়া গ্রামের মাঈন উদ্দিনের পুত্র ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী।

প্রত্যক্ষর্দশী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মনোহরদী থেকে ছেড়ে আসা দুটি বাস রয়েল পরিবহন ও মনোহরদী পরিবহন আগে যাবার প্রতিযোগীতায় নামে। এসময় শিবপুর বাসষ্ট্যান্ডে পিতার সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু বায়েজিদকে রয়েল পরিবহনের যাত্রীবাহি বাসটি  তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এসময় পিতা মাঈন উদ্দিন ঠাঁই দাঁড়িয়ে থেকে শিশু পুত্রের মৃত্যু দেখা ছাড়া আর কিছুই করার ছিলনা। পরে নিহত পুত্রে লাশ বুকে নিয়ে আহাজারিতে ফেটে পড়েন তিনি। উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে আটক করতে পারলেও ড্রাইভার হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, ঘাতক বাসটিকে জনতা আটক করে শিবপুর মডেল থানাকে অবহিত করলে পুলিশ বাসটি থানায় নিয়ে আসে। তবে বাসের ড্রাইভার ও হেলাপারকে আটক করা যায়নি। শিশু শিক্ষার্থীর মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ।

(এসএইচআর/এসএএম/ ১৬ জুন ২০১৯)