Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 16:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে কলেজছাত্রী ফুলন বর্মণের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে তার সহপাঠী ও এলাকাবাসী।  মানববন্ধন করে জানানো এ প্রতিবাদে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।

সোমবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে উদয়ন কলেজের শিক্ষার্থী ও বীরপুর এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গত বৃহস্পতিবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার সময় অজ্ঞাতনামা দুইজন তার হাত ও মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে কেরোসিন ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফুলনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় দগ্ধ কলেজছাত্রী ফুলনের বাবা যোগেন্দ্র বর্মণ বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য সজিব, সোহাগ, ইব্রাহীম ও খলিল নামে ৪ জনকে আটক করেছে পুলিশ।

(এসএইচআর/এসএএম/ ১৭ জুন ২০১৯)