Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 10:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ফার্মেসিতে থাকা ৯৩ শতাংশ মেয়াদোত্তীর্ণ ওষুধ এক মাসের মধ্যে সরিয়ে নির্দেশ নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।

ঢাকা শহরের ফার্মেসিতে থাকা ৯৩ শতাংশ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ ও অবিলম্বে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে গতকাল হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

রিট আবেদনে ‘ঢাকায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।

সূত্র: বাসস

(এমআইআর/ ১৮ জুন ২০১৯)