Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 01:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে মঙ্গলবার কায়রোর পূর্বাঞ্চলে দাফন করা হয়েছে। তিনি আদালতে পড়ে যান এবং সেখানেই মৃত্যুবরণ করার একদিন পর তাকে দাফন করা হলো।তার এক আইনজীবী একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

মুরসির আইনজীবী আবদাল মোনাইম আবদাল মাকসুদ জানান, কায়রোর পূর্বাঞ্চলীয় মাদিনাত নসরে মুরসিকে দাফন করা হয়। এ সময় সেখানে তার পরিবার উপস্থিত ছিল। তোরা কারাগার হাসপাতালে তার জানাজা নামাজ পড়া হয়। সেখানে সোমবার তাকে মৃত ঘোষণা করা হয়।

মুসলিম বাদারহুডের সদস্য মুরসি ২০১৩ সালে সামরিক বাহিনীর হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হন এবং তার পর থেকেই তিনি বন্দি ছিলেন।

(এমআইআর/ ১৮ জুন ২০১৯)