Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 12:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা মহানগরীতে লাইসেন্স ছাড়া দুধ ও দই কারা বিক্রি করছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এজন্য পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২৩ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
বিএসটিআইকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আগামী ১৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।

বিএসটিআই আদালতে এক প্রতিবেদনে বলেছে, ৩০৫টি দুধ ও দইয়ের মধ্যে ঢাকা ও সিলেটের দুইটি দোকানে নিম্নমানের দই পাওয়া গেছে।
এর আগে ২১ মে হাইকোর্টের ওই বেঞ্চ আজ এ প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছিলেন।

আদালতে সেদিন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। প্রফেসর ডা. শাহনীলা ফেরদৌসীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার শাহীন আহমেদ। ফুড সেফটি অথরিটির পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ফরিদুল ইসলাম। বিএসটিআইয়ের পক্ষে আইনজীবী সরকার এম আর হাসান (মামুন) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

(এমআইআর/ ২৩ জুন ২০১৯)