Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 04:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। সাউদাম্পটনের রোজ বোল-এ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ৩১তম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

পিঠে এবং কাঁধের ইনজুরি থেকে সুস্থ হয়ে বাংলাদেশ একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন। বাদ পড়েছেন রুবেল হোসেন ও সাব্বির রহমান।

দুজনই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে পরাজিত হওয়া ম্যাচ মিস করেছেন। ৩৮২ রানের বিশাল টার্গেটে ব্যাট করা ম্যাচে সাইফউদ্দিন ও মোসোদ্দেকর অভাব অনুভুত হয়েছে।

ভারতের বিপক্ষে পরাজিত হওয়া ম্যাচের দল থেকে দুটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে আফগানিস্তানও। আফতাব আলম এবং হযরতউল্লাহ জাজাইর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দৌলত জাদরান ও সামিউল্লাহ শিনওয়ারি।

এ পর্যন্ত দুই জয় এবং পরিত্যক্ত হওয়া এক ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে বাংলাদেশ।পক্ষান্তরে জয়বিহীন আফগানিস্তান আছে পয়েন্ট তালিকায় সবার নিচে।

টুর্নামেন্টে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে অবশ্যই বাংলাদেশকে এ ম্যাচে জিততে হবে।

বাংলাদেশের দল : মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের দল: হযরতউল্লা জাজাই, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আসগর আফগান, গুলবাদিন নাইব (অধিনায়ক), রশিদ খান, মুজিব উর রহমান, সামিউল্লা সিনওয়ারি, দৌলত জাদরান, ইকরাম আলী খিল।

(এমআইআর/ ২৪ জুন ২০১৯)