
নরসিংদী প্রতিনিধ, বিনিয়োগবার্তা: পোল্টি ফিডের উপর কর ও শুল্ক বাতিলের দাবীতে নরসিংদীতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদী ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (ফিআব) এর উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ডিম ও মুরগির দাম বৃদ্ধি সহ ফিডের দাম কমানোর দাবী জানানো হয়।
বেলা ১২টার দিকে নরসিংদী ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (ফিআব) ও খামারিরা ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে জেলা ও উপজেলার কয়েক শত খামারি ও ফিড ব্যাবসায়ীরা অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ফিড ডিলার এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক ,জেলা পোল্টি এসোসিয়েশনের সাধারন সম্পাদক জহিরুল হক মোল্লা, মতিউর রহমান মোস্তফা কামাল প্রমূখ।
মানববন্ধনে খামারিরা বলেন,অর্থ বিল ২০১৯ এর ৭১ অনুচ্ছেদে ২০১২ সনের ৪৭ নং আধিনের ধারা ৩১ এর সংশোধন করে সকল আমদানির উপর ৫ শতাংশ হারে কর ধার্য্য করা হয়েছে।যার কারনে পোল্ট্রি ফিডের উৎপাদন খরচ ৮ থেকে ১০ শতাংশ পযর্ন্ত বেড়ে যেতে পারে। কিন্তু মুরগীর মাংশের দাম বাড়ছেনা। বাজারে ৮৮ থেকে ৯০ টাকা কেজি ধরে বয়লার মুরগী বিক্রি হচ্ছে। তাই পোল্টি ফিডের উপর অবিলম্বে কর ওশাল্ক বাতিলের দাবী জানান।
(এসএইচআর/এসএএম/ ২৯ জুন ২০১৯)