Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 21:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঈশ্বরদী রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলে আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নততর গ্রাহক সেবা প্রদানের প্রত্যয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭১তম  ইপিজেড শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩০ জুন ২০১৯)  প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক প্রফেসর ডঃ মো. হাসিবুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান নতুন এ শাখার উদ্বোধন করেন।

এসময় রূপালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান বলেন, একটি আধুনিক ও প্রগতিশীল ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে আপনারা (গ্রাহকরা) যা প্রত্যাশা করেন, রূপালী ব্যাংক সেসব প্রত্যাশা পূরণে সমর্থ হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে আমরা আপনাদের ব্যাংকিং প্রয়োজন মেটাতে ও আপনাদের সন্তুষ্টি অর্জন করতে পারব।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম মো. জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ব্যাংকের জিএম মো. শওকত আলী খান, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ হোসেন ভূঁইয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ৩০ জুন ২০১৯)