Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 22:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আবাসন খাতবান্ধব বাজেট পাসের জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

রোববার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সাধারণ মানুষকে বিবেচনায় এনে রিয়েল এস্টেট খাতকে গুরুত্ব দিয়ে মহান সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের জাতীয় বাজেট পাশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জাতীয় বাজেটে সরকার আবাসন খাতে রেজিস্ট্রেশন ব্যয় কমানোর যে উদ্যোগ নিয়েছে, তা এই খাতে রাজস্ব আহরণে অধিক মাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এই যুগান্তকারি উদ্যোগ এর ফলে আবাসন খাতে বিদ্যমান স্থবিরতা বহুলাংশে কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে বিশ্বাস করে রিহ্যাব।

বাজেটে সরকার ফ্ল্যাট এবং এ্যাপার্টমেন্ট ক্রয়ে যে বিনিয়োগ সুবিধার প্রস্তাব করেছে তা এই খাতে ফলপ্রসু ভূমিকা রাখবে এবং অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করবে।

নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা যাতে ভাড়ার টাকায় মাথা গোঁজার একটা ঠিকানা খুঁজে পায়, সেজন্য স্বল্প সুদের দীর্ঘমেয়াদী একটি তহবিল গঠনসহ রিহ্যাব এর অন্যান্য দাবি সমূহ আগামীতে সরকার বাস্তবায়ন করবে বলে আশা করে রিহ্যাব।

‘সবার জন্য আবাসন, কেউ থাকবে না গৃহহীন’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আগামীতেও রিহ্যাব সদস্যরা সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে নিরলস কাজ করে যাবে।

(এসএএম/ ৩০ জুন ২০১৯)