Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 10:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  টেকসই নির্মাণকে উৎসাহিত করতে পেশাদারদের নিকট থেকে প্রস্তাবনা গ্রহন শুরু করেছে নির্মাণ খাতে বিশ্বের নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম।

ষষ্ঠবারের মতো এবারের আয়োজনে ২ মিলিয়ন ইউএস ডলার পুরষ্কার প্রদান করা হবে।

সারাবিশ্বের যে কোন প্রান্ত থেকে পেশাদার ব্যক্তিরা তাদের শুরু হয়ে যাওয়া প্রকল্প এবং স্থাপত্য বিদ্যার ধারণা, প্রকৌশল, নগর পরিকল্পনা, উপকরণ ও নির্মাণ প্রযুক্তি সহ এই সম্পর্কিত যে কোন প্রকল্প নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করা যাবে।

লাফার্জহোলসিম ফাউন্ডেশনের টেকসই নির্মাণে সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো প্রাধান্য প্রদানের মাধ্যমে সারা বিশে^র পাঁচটি ভৌগলিক অঞ্চলের বিচারকবৃন্দ আবেদনগুলো যাচাই করবেন। এই প্রতিযোগিতায় বিশেষভাবে প্রাধান্য পাবে বৃত্তাকার চিন্তাভাবনা এবং কার্বন ডাই অক্সাইড হ্রাস। শহরায়ন বৃদ্ধির কারণে নিত্য নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলার মাধ্যমে জীবনমানের গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন প্রকল্পগুলোই বেছে নেবেন বিচারকবৃন্দ।

শহরে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জন্য মডুলার হাউজিং প্ল্যান জমা দিয়ে ২০১৪ সালের একই আয়োজনে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের নুসরাত জাহান মীম এশিয়া প্যাসেফিক অঞ্চলে নেক্সট জেনারেশন ক্যাটাগরিতে দ্বিতীয় পুরষ্কার লাভ করেন। একই বছর একই ক্যাটগরিতে বাংলাদেশের চট্টগ্রামের পোশাক শিল্পের জন্য একটি পরিকল্পনা জমা দিয়ে পঞ্চম পুরষ্কার লাভ করেন প্যারিসের একটি স্থাপত্যশিল্প প্রতিষ্ঠান। ২০১৭ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাসমান ক্যাম্পাস প্রকল্পের জন্য মূল ক্যাটগরিতে দ্বিতীয় পুরষ্কার লাভ করে সিংগাপুরের একটি প্রতিষ্ঠান।

লাফার্জহোলসিমের এই প্রতিযোগিতা সম্পর্কে আরো জনতে লগ-ইন করতে পারেন এই ঠিকানায়-www.lafargeholcim-awards.org

২০০৩ সালে থেকে এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে টেকসই নির্মাণকে উৎসাহ প্রদান করে যাচ্ছে লাফার্জহোলসিম ফাউন্ডেশন। সারা বিশ্বেই নির্মাণ খাতে অত্যন্ত উল্লেখযোগ্য এই প্রতিযোগিতা। লাফার্জহোলসিম ফাউন্ডেশন লাফার্জহোলসিম গ্রুপের একটি উদ্যোগ।

(এসএএম/ ৩০ জুন ২০১৯)