Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 21:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল (যশোর) প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ঝিকরগাছা থানার এক পুলিশ সদস্যকে ফেনসিডিলসহ আটক করেছে যশোরের শার্শা এলকার বিজিবি সদস্যরা।

মঙ্গলবার বিকেলে শার্শার কাশিপুর কলেজের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কাশিপুর ক্যাম্পের বিজিবি হাবিলদার মোঃ ওসমান গনি ঝিকরগাছা থানার পুলিম সদস্য সফিউলকে ফেনসিডিলসহ আটক করে। আটক পুলিশ সদস্য সফিউলকে কাশিপুর ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক পুলিশ সদস্য ক্যাম্পেই রাখা ছিল।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি এক ব্যাক্তি ফেনসিডিল নিয়ে কাশিপুর কলেজের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সফিউল নামে এক যুবককে আটক করে। এ সময় আটক যুবকের দেহ তল্লাসি করে বিশেষ কায়দায় লুকানো ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তখন আটক যুবক নিজেকে ঝিকরগাছা থানার পুলিশ সদস্য বলে জানান।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইন-চার্জ আব্দুর রাজ্জাক এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি শুনেছি।  তবে এ ব্যাপারে না জেনে কিছু বলতে পারবো না। তিনি বলেন, ঘটনা সঠিক হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(এমআই/এসএএম/ ০৩ জুলাই ২০১৯)