Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 21:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নবনিযুক্ত প্রবেশনারি অফিসার এবং ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ) নিয়ে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশের বেসরকারি খাতের বানিজ্যিক ব্যাংক দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ।

সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে এ কর্মশালায় নবনিযুক্ত অফিসারদের স্বাগত জানান ব্যাংকের  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহম্মদ আলী, এমডি এবং সিইও এম. রিয়াজুল করিম (এফসিএমএ)।

এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জাব্বার চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, ডিএমডি সৈয়দ নওশের আলী, ডিএমডি মো. নাজিমউদ্দৌলা এবং হেড অব লার্নিং অ্যান্ড ট্রেনিং সাদিয়া মবিন হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৪ জুলাই ২০১৯)