Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 10:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বকাপ মিশন শেষ করে রবিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিকেল ৫টা ২৭ মিনিটে টাইগারদের বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

সাত নম্বর দল হয়েই বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। লিগ পর্বের ৯ ম্যাচের একটি পরিত্যক্ত হয় বৃষ্টিতে। বাকি আট ম্যাচের তিনটিতে জেতেন মাশরাফি বিন মুর্তজার দল।

পুরো টুর্নামেন্টেই আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। সাত ম্যাচে পঞ্চাশোর্ধো ইনিংসে করেছেন ৬০৬ রান। বল হাতে নিয়েছেন ১১ উইকেট।
যদিও বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই প্রায় সোয়া দুই মাসের সফর শেষে দেশে ফিরছেন ক্রিকেটাররা। পরিবারসহ লন্ডনেই রয়েছেন সাকিব।

বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ছাড়াও দলের আরও তিনজন সেখানেই রয়ে গেছেন। তারা হলেন- লিটন কুমার দাস, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।

(এমআইআর/ ০৭ জুলাই ২০১৯)