Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 11:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালে যাওয়ার আশা থাকলেও শেষ দিকে নিজেদের দূর্বল পারফরমেন্সের কারণে  শেষ চারের টিকিট পাননি মাসরাফি-সাকিবরা।

রোববার (জুলাই ০৭) বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আসা বিমানটি।

বিমানবন্দরে নেমে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘যেই এক্সপেক্টেশন নিয়ে গিয়েছিলাম, অবশ্যই সেই জায়গা থেকে হতাশা ছিল।

সেমিফাইনালে না যেতে পারা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সেটাই বললাম, ইন্ডিয়ার ম্যাচ পর্যন্ত আমাদের অফিসিয়ালি সুযোগ ছিল। তবে পারফরম্যান্স হয়তো সাকিব বা মুশফিক ছাড়া অন্যদের ধারাবাহিক ছিল না। একই সময় কিছু ব্যাপার ছিল ভাগ্যের ওপর, যা আমাদের সহায় ছিল না। একটা সপ্তাহ গেছে যেখানে বৃষ্টির কারণে শুধু আমরা ক্ষতিগ্রস্ত হইনি, অন্য কিছু দল লাভবানও হয়েছে।’

মাশরাফি বলেন, ‘আগেও বলেছি, সাকিব, মোস্তাফিজ, মুশফিক ও সাইফউদ্দিন অসাধারণ ক্রিকেট খেলেছে। আর যারা আছে আমার কাছে মনে হয় ইন এন্ড আউট পারফরম্যান্স করেছে। তবে আমার কাছে মনে হয় এই চারজন দারুণ ছিল। ওভারঅল পারফরম্যান্সের কথা আগেও বলেছি, আশাঅনুযায়ী পারফর্ম করতে পারিনি।’

সবশেষে নিজের পারফরম্যান্স নিয়ে মাশরাফির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পুরো টিমের দায়ভার আমাকে নিতে হবে, এটাই স্বাভাবিক। অন্য যেকেউ থাকলে তাকেও নিতে হতো। যেকোনো টুর্নামেন্ট শেষে এমন সমালোচনা হবেই। এটাকে মেনে নিতে হবে।’