Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 09:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দ্বাদশ আসরের প্রথম সেমিফাইনালে ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

টিম সাউদির পরিবর্তে লোকি ফার্গুসনকে এনে সেরা একাদশ সাজিয়েছে নিউজিল্যান্ড।

পক্ষান্তরে ভারতীয় দলেও একটি পরিবর্তন এসেছে। কুলদীপ যাদবের পরিবর্তে সেরা একাদশে ফিরেছেন যুজবেন্দ্রা চাহাল।

নিউজিল্যান্ডের দল: মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম লাথাম,জেমস নিশাম. কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, হেনরি নিকোলস।

ভারতের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ঋষভ পন্থ, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্রা চাহাল, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, হার্ডিক পান্ডিয়া, কেএল রাহুল।

(এমআইআর/ ০৯ জুলাই ২০১৯)