Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 04:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বকাপের রেশ কাটতে না কাটতে চলতি মাসেই শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ জুলাই।

বিশ্বকাপে ৯ ম্যাচে ৩টি জয়, ৫টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচের কারনে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে থেকে বড় মঞ্চে অভিযান শেষ করে বাংলাদেশ। এই ব্যর্থতা নিয়ে চলতি মাসে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট-বল হাতে লড়াইয়ে নামছে টাইগাররা।

লংকানদের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৬ জুলাই। দ্বিতীয় ওয়ানডে হবে ২৮ জুলাই। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৩১ জুলাই। সবগুলো ম্যাচ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

শ্রীলংকা সফরে বাংলাদেশের সূচি :

তারিখ সময় ম্যাচ ভেন্যু

২৬ জুলাই ২০১৯ দুপুর- ৩টা প্রথম ওয়ানডে আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

২৮ জুলাই ২০১৯ দুপুর- ৩টা দ্বিতীয় ওয়ানডে আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

৩১ জুলাই ২০১৯ দুপুর- ৩টা তৃতীয় ওয়ানডে আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

(এমআইআর/ ১১ জুলাই ২০১৯)