Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 16:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুলিশের কাজে বাধাদানের এক মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ মামলায় তার জামিন চেয়ে করা আবেদনের পর সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল।

আইনজীবী মাসুদ রানা বলেন, ২০১৭ সালের ১৬ নভেম্বর বিএনপি চেয়ারপার্সন আদালতে হাজিরা দিতে যাওয়ার ঘটনায় মিছিল করে পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগে শাহবাগ থানায় এ মামলা করা হয়।

এজাহারে শিমুল বিশ্বাসের নাম ছিলো না। পরে ২০১৮ সালের ২০ নভেম্বর চার্জশিটে তার নাম আসে। এ মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। আজ আদালত তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

সূত্র: বাসস

(এমআইআর/ ১৫ জুলাই ২০১৯)