Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 14:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: টানা ৭ কার্যদিবসে ২৮৯ পয়েন্ট হারিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আলোচ্য সময়ের মধ্যে এ বাজারের দৈনিক লেনদেন নেমে এসেছে ৩০০ কোটির ঘরে।

আর পতনে পুঁজি হারিয়ে প্রতিদিনই ডিএসইর সামনে মানববন্ধন করছেন ভুক্তভোগী বিনিয়োগকারীরা।

মানববন্ধনে দেওয়া বক্তৃতায় বাজারের পতন ঠেকাতে অবিলম্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)  হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, আইসিবি,লংকাবাংলার মতো বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ডে-ট্রেডারের ভূমিকায় রয়েছেন। মার্কেট মেকারের দায়িত্ব কেউই পালন করছে না। বাজারে তীব্র তারলং সংকট চলছে। প্রতিদিনই পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এভাবে চলতে থাকতে বিনিয়োগকারীরা পথে বসে যাবে।

তিনি বলেন, পুঁজিবাজার ঠিক না থাকলে দেশের অর্থনীতিও ভালো থাকে না। তাই এই বাজারকে গতিশীল করতে হলে বিএসইসিকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে জানান তিনি।

বিনিয়োগকারীরা জানান, প্রতিদিন সূচকের পতনে শেয়ারের দর একেবারে তলানিতে এসে ঠেকেছে। ১০ টাকার শেয়ার ১ টাকায় নেমে এসেছে। অন্যান্য বাজারের দ্রব্যমূল্য যেখানে আকাশ ছোঁয়া সেখানে শেয়ারবাজারের শেয়ারের মূল্য মাটিতে নেমে এসেছে। নিয়ন্ত্রক সংস্থা মার্কেট উন্নয়নের জন্য নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে। কিন্তু মার্কেটই যদি ঠিক না থাকে তাহলে এসব আইন-কানুন দিয়ে কি হবে। যেহেতু পুঁজিবাজার তথা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দায়িত্ব কমিশনের হাতে তাই এই অব্যাহত দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থাকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন তারা।

(এসএএম/ ১৫ জুলাই ২০১৯)