Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 22:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০১৭’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হওয়া তিন দিনের এ মেলা চলবে ২২ এপ্রিল পর্যন্ত।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধন করেন বেমামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এতে বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পর্যটনমন্ত্রী গৌতম দেব।

মেলার টাইটেল স্পন্সর জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

(এসএএম/ ২০ এপ্রিল ২০১৭)